রিটার্ন ও রিফান্ড নীতি (Refund & Return Policy)
বিশেষ সতর্কবার্তা: ডেলিভারিকৃত পণ্য ভাঙা, ক্ষতিগ্রস্ত বা ভুল মডেলের হলে ক্লেম করার জন্য পার্সেল খোলার মুহূর্তের একটি স্পষ্ট আনবক্সিং ভিডিও (Unboxing Video) এবং ইনভয়েসের ছবি থাকা বাধ্যতামূলক।
১. রিটার্ন এবং এক্সচেঞ্জ সংক্রান্ত সাধারণ শর্তাবলী
- অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল চেক করে রিসিভ করতে হবে। ডেলিভারি ম্যান চলে আসার পর কোন অভিযোগ গ্রহণযোগ্য নয়।
- পণ্য এক্সচেঞ্জ অথবা রিটার্নের ক্ষেত্রে অবশ্যই কোম্পানির রশিদ/মানি রিসিট/ইনভয়েস থাকতে হবে।
- প্রোডাক্টের যেকোনো সমস্যা সংক্রান্ত অভিযোগ জানাতে, অবশ্যই পণ্যটি হাতে পাওয়ার দুই দিনের মধ্যে (২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে) অভিযোগ দিতে হবে। পরবর্তীতে কোনো প্রকার অভিযোগ গ্রহণযোগ্য নয়।
- অভিযোগ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা হবে।
২. ডেলিভারি ম্যানের সামনে চেক করার নিয়ম
- রাইডার সামনে থাকা অবস্থায় যদি কোনো ধরনের প্রোডাক্টের সমস্যা বা ড্যামেজ পাওয়া যায়, সেক্ষেত্রে প্রোডাক্ট এক্সচেঞ্জ পাঠানোর সময় কাস্টমারকে কোনো প্রকার ডেলিভারি চার্জ বহন করতে হবে না।
- ডেলিভারি ম্যানের সামনে পার্সেল যদি কেউ চেক না করে এবং ডেলিভারি ম্যান চলে আসার পর যদি প্রোডাক্ট রিটার্ন বা এক্সচেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে।
- এক্সচেঞ্জ প্রোডাক্টের ক্ষেত্রে, কাস্টমার যদি দ্বিতীয়বারও রাইডারের সামনে চেক করে পণ্য রিসিভ না করে থাকেন, সেক্ষেত্রে পার্সেলজনিত সমস্যার জন্য কোম্পানি কোনো প্রকার দায়বদ্ধতা থাকবে না।
৩. পছন্দ পরিবর্তন বা মাইন্ড চেঞ্জের ক্ষেত্রে
- যদি কোনো পার্সেল বিজ্ঞাপনের সাথে মিল থাকা সত্ত্বেও, প্রডাক্ট পছন্দসংক্রান্ত কারণে গ্রাহক পণ্যটি রিটার্ন করতে চায়, সে ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে পার্সেল রিটার্ন করতে হবে।
- আমাদের ভুলের কারণে (ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য) রিটার্ন হলে ডেলিভারি চার্জ Genz Accessories প্রদান করবে।
৪. রিফান্ড ও অভিযোগের নিয়ম
- প্রোডাক্টের সমস্যাজনিত কারণে কমপ্লেইনের জন্য অবশ্যই পার্সেলের ইনভয়েসের ছবি, পণ্যের সঠিক ছবি এবং ভিডিও করে আমাদের WhatsApp নাম্বারে কমপ্লেইন জানাতে হবে।
- আপনার রিটার্ন করা পণ্যটি আমাদের ঠিকানায় পৌঁছানোর পর তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সব ঠিক থাকলে ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে আপনার বিকাশ/মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে।
৫. আইনি সতর্কবার্তা
পার্সেল বাসায় নিয়ে চেক করার সময়, যদি কোনো গ্রাহক বাসায় থাকা নষ্ট প্রোডাক্ট অথবা অন্য কোনো জায়গা থেকে অর্ডারকৃত নষ্ট প্রোডাক্ট আমাদের রিটার্ন করেন, তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।